Feature

বলতে পারেন কাচ কঠিন পদার্থ না তরল, উত্তরটা চমকপ্রদ

কাচ তো দেখেছেন, কিন্তু এটা জানেন কি যে কাচ কঠিন পদার্থ নাকি তরল পদার্থ। অবাক করা হলেও এর উত্তর কিন্তু চমক দিতে পারে।

কাচ তৈরি করতে বালি, লাইম স্টোন, সোডার মত পদার্থ লাগে। সব কিছুর মধ্যে আবার সবচেয়ে বেশি থাকে বালি। কাচ তৈরি হলে তা স্বচ্ছ হয়। কাচকে রঙিন রূপ দিতে গেলে তা তৈরির সময়ই তাতে রং মিশিয়ে দিতে হয়। কাচ দিয়ে বিশ্বের নানা শৌখিন জিনিস তৈরি করা হয়।

সে বাড়িতে তৈরি কাচের কাপ, ডিশ বা গ্লাস হোক অথবা কাচের তৈরি কোনও সাজানোর জিনিস বা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস। কাচ দেখতে যত সুন্দর ততই তা ভঙ্গুর।

আলতো টোকায় তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাচকে দেখে যে কেউ বলবেন এটা একটি কঠিন পদার্থ। কিন্তু কাচ কঠিন পদার্থ নয়।

একটি কঠিন পদার্থ হতে গেলে যে যে শর্ত পূরণ করতে হয় কাচের আণবিক গঠনে তা অনুপস্থিত। ফলে কাচকে সঠিক কঠিন পদার্থ বলা যায়না। তাহলে কি কাচ দেখতে কঠিন হলেও আসলে তরল? বিশেষজ্ঞেরা বলছেন তাও কিন্তু নয়।

কাচ তরল পদার্থও নয়। কারণ তরল পদার্থ হতে গেলেও যে আণবিক গঠনের প্রয়োজন তা কাচে পাওয়া যায়না। তাহলে কাচ কি? বিশেষজ্ঞেরা এর নাম দিয়েছেন নিরাকার কঠিন পদার্থ।

যা উপযুক্ত কঠিনও নয়, আবার উপযুক্ত তরলও নয়। বরং এ দুয়ের মাঝে কোনও কিছু। অবাক করা হলেও এটা কিন্তু বিশেষজ্ঞদের ব্যাখ্যা যে কাচ সঠিক অর্থে কঠিন পদার্থ নয়।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026