Feature

কোন শহরকে চায়ের শহর বলা হয়, উত্তরটা দার্জিলিং নয়

ভারতের একটি শহরকে চায়ের শহর বলা হয়। আর চায়ের কথা বললেই অনেকের মনে হয় দার্জিলিং হতে পারে। উত্তরটা কিন্তু দার্জিলিং নয়।

ভারতের দার্জিলিং আর অসম চা বিশ্ববিখ্যাত। ভারতীয় অর্থনীতিতে চায়ের অবদান যথেষ্ট। বহু মানুষের জীবন রুজি সবই দাঁড়িয়ে আছে চা চাষের ওপর। চা চাষে পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং অসমের উত্তরাংশই প্রধান। হিমালয়ের কোল ছুঁয়ে পাহাড়ের ঢালে চায়ের বাগান চোখ জুড়িয়ে দেয়।

মানুষের চা পানের ইচ্ছাপূরণ করে চলেছে এই চা বাগানগুলি। ভারতে চায়ের চল সবচেয়ে বেশি। তুলনায় কফির চাহিদা অনেকটাই কম। পৃথিবীতেও কিন্তু জলের পর পানীয় হিসাবে সবচেয়ে বেশি পান করা হয় চা।

সেই চায়ের ক্ষেত্রে দার্জিলিং চায়ের আবার আলাদাই কদর। তবে ভারতের চায়ের শহর কিন্তু দার্জিলিংকে বলা হয়না। পশ্চিমবঙ্গের কোনও জায়গাকে বলাই হয়না।

অসমের ডিব্রুগড় হল ভারতের চায়ের শহর। ডিব্রুগড়ের চারধারে সারি সারি চা বাগান ছবির মত সুন্দর। ডিব্রুগড়ের এসব চা বাগানে বিশ্বের অন্যতম সেরা চা পাওয়া যায়। অসম চা এই ডিব্রুগড়ের চা।

প্রায় ২০০ বছর আগে ভারতে চা চাষের সূচনাই হয়েছিল এই ডিব্রুগড় থেকে। এখানেই প্রথম চায়ের চারা লাগানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে।

ডিব্রুগড়ের এই চা চাষের ইতিহাস অতি দীর্ঘ। এখনও এখানকার ৩টি প্রধান চা বাগান মানকোট্টা, চাবুয়া এবং নাহারকাটিয়া গোটা বিশ্বে চর্চিত হয়। ডিব্রুগড়ের পর্যটনও দাঁড়িয়ে আছে এই চায়ের ওপর।

চায়ের বাগানের চা গাছ থেকে পাতা তুলে তা প্রক্রিয়াকরণ করে একদম সাধারণ মানুষের পেয়ালায় মন ভাল করা চায়ে পরিণত হওয়া পর্যন্ত চা তৈরির সব স্তর এখানে পর্যটকদের দেখানো হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026