সাইকেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ভারতে সাইকেলের কদর যথেষ্ট। ভারতের বহু মানুষ সাইকেলের ওপর নির্ভরশীল। যাতায়াতের সুবিধা তো আছেই। তাছাড়া সাইকেলে যাতায়াত করতে পারলে খরচও বাঁচে। যা ভারতের বহু মানুষের পকেটকে পরিবহণ খরচ থেকে রক্ষা করে। ভারতের সব রাজ্যেই সাইকেল এক অন্যতম যোগাযোগ মাধ্যম হলেও তার মধ্যে একটি রাজ্য রয়েছে যাকে আবার দেশের সাইকেল রাজধানী বলা হয়।
কারণ সে রাজ্যেই সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করা হয়। সে রাজ্যের নাম কিন্তু যে কোনও বাঙালিকে অবাক করে দিতে পারে। কারণ সে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।
অনেকের মতে, রাজ্যসরকার সবুজ সাথী প্রকল্প চালু করার পর পশ্চিমবঙ্গে সাইকেলের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে ভারতে সবচেয়ে বেশি সাইকেল ব্যবহারকারী রয়েছেন এ রাজ্যেই।
খতিয়ান তাই বলছে। তাই পশ্চিমবঙ্গকে ভারতের সাইকেল রাজধানীর তকমা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পরই সাইকেল ব্যবহারে এগিয়ে আছে উত্তরপ্রদেশ।
সাইকেল এমন এক যান যা যে কোনও পথে চালানো যায়। দূষণ ছাড়াই এই যানে যাতায়াত সম্ভব। কম খরচেই সাইকেল কিনতে পারা যায়। তাই আর্থিক দিক থেকে দুর্বল মানুষজন বাড়িতে একটা সাইকেল রেখে দেন। যাতে তাঁদের পরিবহণ খরচ লাঘব হয়।
আবার চাইলেই যে কোনও সময় বাড়ি থেকে গন্তব্যে যাওয়া যেতে পারে। স্বাস্থ্যের পক্ষেও সাইকেল চালানো উপকারি। বিদেশে সাইকেলের জন্য রাস্তায় আলাদা পথ করা থাকে। সেই সাইকেল লেন ধরে বহু মানুষ অফিসেও যান। ভারতে শহরে সাইকেলের ব্যবহার থাকলেও সবচেয়ে বেশি সাইকেলের ব্যবহার এখনও গ্রামেই রয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…