Feature

কোন শহরকে দরজার শহর বলা হয়, ৫২টি দরজার কারণে এই নাম

এমন এক শহর রয়েছে, যাকে দরজার শহর বলা হয়। সিটি অফ গেটস নামে পরিচিতির যথেষ্ট কারণও রয়েছে। এ শহরের এই নামের কারণ ৫২টি দরজা।

এক সময় মোগল সম্রাট ঔরঙ্গজেব এই শহরকে শত্রুর হামলা থেকে রক্ষা করতে একরকম ঘিরে ফেলেছিলেন। পুরো শহর ঘিরে ফেলার ফলে সেখানে প্রবেশের জন্য চারধারে দরজা তৈরি করতে হয়েছিল। সেগুলিই ছিল শহরে প্রবেশের প্রবেশদ্বার।

সেগুলিকে দরজা বলা হলেও প্রতিটি এক একটি অনুপম স্থাপত্য। শহরের চারধারে ৫২টি এমন প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল। সেগুলির প্রতিটির আলাদা আলাদা নাম ছিল।

এখন অবশ্য ৫২টি প্রবেশদ্বার আর অবশিষ্ট নেই। সাকুল্যে ১৩টি প্রবেশদ্বার এখনও রয়ে গেছে। যারমধ্যে সবচেয়ে বড়টি হল বাদকাল গেট। এছাড়াও রয়েছে মকাই গেট, দিল্লি গেট, রঙ্গিন গেট, পাঠান গেট এবং এমন কয়েকটি।

৫২টি প্রবেশদ্বার সম্বলিত এ শহরে সব প্রবেশদ্বার এখন না থাকলেও এই শহরকে সিটি অফ গেটস বা দরজার শহর বলা হয়।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর, যার বর্তমান নাম ছত্রপতি শম্ভাজিনগর, এই শহরকেই বলা হয় সিটি অফ গেটস। এই শহরেই ছিল ৫২টি প্রবেশদ্বার। যা এখন আর নেই।

তবে যে কটি রয়ে গেছে তাতে মুঘল স্থাপত্য স্পষ্ট। বিশাল সেইসব দরজাও এ শহরে বেড়াতে আসা মানুষজনের কাছে অন্যতম আকর্ষণ।

এছাড়া পাহাড় ঘেরা এ শহরে দেখার জন্য রয়েছে বিবি কা মকবরা, ঔরঙ্গাবাদ গুহা। এই গুহাগুলিতে বৌদ্ধ চিহ্ন স্পষ্ট। এছাড়া এ শহরের চারধারে রয়েছে সবুজের সমাহার। ঔরঙ্গাবাদ বিশ্ববিদ্যালয়ে দেশের অনেক প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হাজির হন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026