সবজি, প্রতীকী ছবি
বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন পৃথিবীতে প্রকার ভেদে উদ্ভিদের সংখ্যা প্রায় ৪ লক্ষ। মানুষ আবার চাল, ডাল থেকে আনাজপাতি, নানা ফল, ফুল এমনকি নানা ধরনের পাতা খেয়ে থাকে। অনেক নিরামিষভোজী মানুষের একটা বড় ভরসা এই গাছ থেকে পাওয়া খাবার।
একটা হিসাবে এটা মনে করা হয় যে পৃথিবীতে যে ৪ লক্ষ ধরনের গাছের প্রকার রয়েছে তার মধ্যে কমপক্ষে ৮০ হাজার এমন রয়েছে যা মানুষের খাবার যোগ্য। সে তার ফল হতে পারে, তার বীজ হতে পারে, তার পাতা হতে পারে।
কিন্তু মানুষ কি তা খেয়ে থাকে? একেবারেই নয়। বরং মানুষের পেট ভরানোয় কাজে লাগে এমন উদ্ভিদ প্রকারের সংখ্যা অতি নগণ্য। মাত্র ২০০ রকমের উদ্ভিদজাত খাবার মানুষ খেয়ে থাকে বলে দাবি করা হয়ে থাকে।
সারা বিশ্বে সবাই যে একইরকম আনাজপাতি, পাতা, ফল, ফুল বা বীজ খেয়ে থাকেন এমনটাও নয়। নানা জায়গার নানা খাবার। সব মিলিয়েই কিন্তু সংখ্যাটা ২০০। যা বেশ চমকে দিতে পারে।
অনেকের মনে হতে পারে মাত্র এই কটা বৃক্ষজাত খাবার মানুষ খেয়ে থাকে? তাও আবার বিশ্বজুড়ে সব প্রান্তের মানুষ! এর মধ্যে আবার সবচেয়ে বেশি খাওয়া হয় ৩টি খাবার। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খাওয়া বৃক্ষজাত ৩টি খাবার হল চাল, গম এবং ভুট্টা। এছাড়া আলুও একটা বড় জায়গা নিয়ে রয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…