Feature

১০০ বছর পর আবার আসবে এমন এক দিন

২০২৩ শেষের মুখে। বছরের শেষ দিনে রয়েছে দুনিয়া। ২০২৩ সালের শেষ দিনের এমন বর্ষশেষ ফের ফিরবে ১০০ বছর পর।

২০২৩ সালের শেষ দিন। আর বর্ষশেষের দিন মানেই তো আনন্দে উৎসবে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। রাত ১২টার সেই বিশেষ ক্ষণের অপেক্ষায় থাকেন সকলে। তার আগে বর্ষশেষের দিনটা চুটিয়ে উপভোগও করেন।

প্রতিবছরই বর্ষশেষের দিনের চেহারাটা কম বেশি একই রকম হয়। ২০২৩ সালের বর্ষ শেষের দিনের চেহারাও একরকম হলেও এটা এমন একটা দিন যা ফের ফিরবে ১০০ বছর পর।

২০২৩ সালের বর্ষশেষ কোথায় আলাদা যে তা ফের ফিরবে ১০০ বছর পর? এ প্রশ্নের উত্তরটা জানতে গেলে নজর দিতে হবে বছরের শেষ তারিখটার দিকে।

এখানে প্রথমেই বলে রাখা ভাল যে ভারতের মত বেশ কয়েকটি দেশ কোনও তারিখ লেখার সময় প্রথমে লেখে ওই দিনের তারিখ, তারপর থাকে মাস, তারপর থাকে বছর।

কিন্তু আমেরিকা বা এমন অনেক দেশ রয়েছে যেখানে প্রথমে মাস লেখা হয়। তারপর লেখা হয় ওই দিনের তারিখ, তারপর লেখা হয় বছর। এইভাবে দেখলে ২০২৩ সালের শেষ দিনটা লেখা হচ্ছে ১২৩১২৩ এভাবে।

১২ হল মাস। ৩১ হল তারিখ। আর ২৩ হল বছর। তাহলে কি দাঁড়াল! ১২৩ এবং ১২৩ পরপর লেখা হয়েছে। ১৯২৩ সালে শেষবার বর্ষশেষে লেখা হয়েছিল ১২৩ এবং ১২৩ পরপর।

তারপর ২০২৩ সালে হল। এরপর আবার ২১২৩ বর্ষশেষের দিনটা হবে ১২৩ এবং ১২৩। তাই ২০২৩-এর বর্ষশেষের এই বিশেষ সংখ্যার তারিখ ফিরবে ফের ১০০ বছর পর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026