কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভারতের গ্রাম, প্রতীকী ছবি
এ এমন এক গ্রাম যা অন্য সব গ্রাম বা শহরের চেয়ে আলাদা। এখানে অধিকাংশ পরিবারের পুরুষেরই ২টি করে বিয়ে। ২ জন স্ত্রী নিয়েই তাঁদের সংসার। ২ জন স্ত্রী কেন? এ গ্রামে এক প্রাচীন বিশ্বাস আছে। এখানে বিয়ের পর প্রথম স্ত্রীর গর্ভে যদি কন্যা সন্তান আসে, তাহলে ফের ওই পুরুষকে বিয়ে করতে হয়।
কারণ গ্রামের বিশ্বাস দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় স্ত্রীর গর্ভে কিন্তু পুত্র সন্তানই জন্ম নেয়। এই বিশ্বাস থেকেই একটা প্রজন্ম পর্যন্ত অনেকেই ২টি করে বিয়ে করেছেন এ গ্রামে।
যদিও নতুন প্রজন্ম এটা মানছে না। গ্রামের বাসিন্দা হয়েও তারা ২ বার বিয়ের রাস্তায় হাঁটছে না। কিন্তু এখনও গ্রামে অনেক পরিবারেই ২ জন করে স্ত্রী একসঙ্গে ঘর করছেন। এখানে ২ স্ত্রীদের মধ্যে ঝগড়া বা হাঁড়ি আলাদার ঘটনাও ঘটেনা। কারণ লুকিয়ে আছে এখানকার পুরুষদের একটি দর্শনে।
এখানকার পুরুষরা যাঁরা ২টি বিয়ে করেছেন তাঁরা বাড়িতে ২ স্ত্রীকেই সমান মর্যাদা দেন। কাউকে এটা অনুভব হতে দেন না যে তাঁকে বঞ্চিত করে অন্য স্ত্রীকে বেশি করা হচ্ছে।
এই মন্ত্রে ২ স্ত্রী নিয়েও এখানকার পুরুষরা দিব্যি ঘরসংসার করে চলেন বছরের পর বছর ধরে। রাজস্থানের জয়সলমীরের রামদেও কি বস্তি নামে এই গ্রামের এই জোড়া বিয়ের পরম্পরা কিন্তু এই গ্রামটিকে আলাদা পরিচিতিও দিয়েছে। এখনও এখানে অনেক পরিবারে ১ জন পুরুষের ২ স্ত্রী পাওয়া যায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…