উচ্চতম ক্রিকেট মাঠ, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Abhishek Kumar ও @Utsav Verma
ক্রিকেট খেলার মাঠ সকলেই দেখেছেন। কিন্তু তা সাধারণত নানা শহরে দেখা গেছে। সহজ করে বললে সমতলেই ক্রিকেট খেলার মাঠ দেখা যায়। পাহাড়ের ওপর নয়। কিন্তু ভারতেই রয়েছে এমন এক ক্রিকেট খেলার মাঠ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৪ ফুট উপরে অবস্থিত।
৭ হাজার ফুট নেহাত কম নয়! ওই উচ্চতায় ক্রিকেট মাঠ! অবাক হওয়াটাই স্বাভাবিক। বিশ্বে এত ক্রিকেট খেলিয়ে দেশ রয়েছে। কোনও দেশেই এত উচ্চতায় ক্রিকেট মাঠ নেই।
ভারতের এই ক্রিকেট মাঠটি কিন্তু অনেককাল আগে তৈরি হয়েছিল। হিমাচল প্রদেশের চৈল নামে একটি পার্বত্য স্থানে রয়েছে এই মাঠ।
জানা যায় উনবিংশ শতাব্দীর শেষের দিকে পাটিয়ালার মহারাজ ভূপিন্দর সিং এই মাঠ তৈরি করেছিলেন। চৈল ছিল তাঁর গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জায়গা। এখানে তিনি তখন এই মাঠ সাজিয়ে তোলেন।
এখন একটি সেনা স্কুলের ছাত্ররা এই মাঠে খেলে। এখানে পোলো খেলাও হয়। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট খেলার মাঠ হিসাবেই।
ফলে যাঁরাই চৈল বেড়াতে আসেন, তাঁরা এই মাঠটা একবার ঘুরে যান। দেখে যান বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ। তবে এ মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হয়না। মাঠটি কিন্তু বেশ ঘাসে ভরা। চারধার ঘন জঙ্গলে ঘেরা। আশপাশে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য মন ভুলিয়ে দিতে পারে।
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…