তাজমহল, রাষ্ট্রপতি ভবন, লালকেল্লা, সংসদ ভবন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
তাজমহল বেচে দিয়েছিলেন হেলায়। একজন সরকারি আধিকারিক সেজে তিনি বিদেশি পর্যটকদের বোকা বানিয়ে তাজমহল বেচে দিয়েছিলেন। শোনা যায় তিনি নাকি ৩ বার তাজমহল বেচে দিয়েছিলেন। তাঁকে সকলে চেনেন নটবরলাল নামে। আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব।
শুধু কি তাজমহল, শোনা যায় তিনি নাকি লালকেল্লাও বেচে দিয়েছিলেন। বেচে দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনও। ঠগ হিসাবে পরিচিত নটবরলালকে কারাগারেও বন্দি করে রাখা যেত না। কোনও না কোনও ফন্দি বার করে ঠিক কারাগার থেকে পালাতেন তিনি।
নটবরলাল এমন এক চরিত্র যাঁকে নিয়ে গল্প লেখা যায়। সিনেমা তৈরি করা যায়। বুদ্ধি খাটিয়ে একের পর এক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি।
নটবরলাল আবার তাঁর নিজের গ্রামে ছিলেন রবিন হুড। তিনি অধিকাংশ সময় গা ঢাকা দিয়ে থাকতেন। কারণ তাঁকে তাঁর অপরাধের জন্য পুলিশ খুঁজে বেড়াত।
কিন্তু গা ঢাকা দিয়ে থাকাকালীন অনেক সময় তিনি নিজের গ্রামে হাজির হতেন। সেখানে গ্রামের মানুষদের খাওয়াতেন। টাকা দিতেন। গ্রামে কিন্তু নটবরলাল ছিলেন রবিন হুড।
মিথিলেশ কুমার শ্রীবাস্তব ওরফে নটবরলাল প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ থেকে শিল্পপতি ধীরুভাই আম্বানির সই নকল করতে পারতেন। নানা নামে ঘুরতেন তিনি।
একবার তিনি সংসদ ভবনও বেচে দিয়েছিলেন এক বিদেশির কাছে। তাঁকে তাঁর অপরাধের জন্য ১১৩ বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ২০ বছরই তিনি সব মিলিয়ে জেলে কাটান।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…