Feature

বাঘেরা একবারে কতটা মাংস খেতে পারে, উত্তরটা বিশ্বাস করা কঠিন

বাঘেরা একবারে যতটা মাংস খেতে পারে তার পরিমাণটা শুনলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা। কিন্তু বাঘেরা দিব্যি তা খেয়ে হজম করতে পারে।

বাঘ পশুটা যতটাই ভয়ংকর ততটাই রাজকীয়। রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের এক বড় গর্ব। জঙ্গলের এই রাজকীয় চালের প্রাণিটি খিদে পেলে শিকার করে। শিকার করার পর তার খাওয়া শুরু হয়। ততক্ষণ বাঘ খেতে থাকে যতক্ষণ না তার পেট ভরে। দেখা গেছে একটি বড় প্রাণি শিকারের পর বাঘ শিকার করা প্রাণির মাংস ভক্ষণের পরও কিছুটা বেঁচে থাকে।

সেটা আবার বাঘ একটি জায়গায় লুকিয়ে ঢাকা দিয়ে রাখে। যাতে পরে এসে বাকিটা খেয়ে নিতে পারে। কিন্তু শিকারের পর একবার খেতে শুরু করে বাঘ যে পরিমাণ মাংস খেতে পারে তার পরিমাণ যে কাউকে অবাক করতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাঘ একবারে ৩৬ কেজি মাংস খেয়ে নিতে পারে। এতটাই তার মাংস খাওয়ার ক্ষমতা। ৩৬ কেজি পর্যন্ত মাংস খাওয়ার পর বাঘের বিশ্রামের দরকার পড়ে।

বাঘের মাংস খাওয়া নিয়ে যখন অনেকেই চোখ কপালে তুলছেন, তখন সিংহের খাওয়ার ক্ষমতা শুনলে তাঁরা ভিরমি যেতে পারেন। একটি পুরুষ সিংহ একবারে ৪৫ কেজি পর্যন্ত মাংস খাওয়ার ক্ষমতা রাখে। যা একটি বাঘের মাংস খাওয়ার ক্ষমতার চেয়েও অনেক বেশি।

সিংহরা আবার সংঘবদ্ধ প্রাণি। সিংহীরাই প্রধানত শিকার করে। তবে পুরুষ সিংহটি প্রথম সেই শিকার খেয়ে থাকে। পুরুষ সিংহটি তার পরিমাণমত মাংস শেষ করার পর বাকিটা সিংহীরা খায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026