Astro Tips

জ্যোতিষীর কাছে গেলেই সব সমস্যার সমাধান কী সম্ভব – শিবশংকর ভারতী

জীবনের নানা সমস্যায় অনেকেই সহজ সমাধান খোঁজেন, কিন্তু বাস্তবে সব পরিস্থিতির পূর্ণ সমাধান সবসময় পাওয়া যায় না।

ধরা যাক বিদ্যা বিষয়ক কথা। জ্যোতিষশাস্ত্রে আধুনিক বিদ্যা বা শিক্ষালাভের কোনও উল্লেখ নেই। পারমার্থিক বিদ্যালাভের কথা আছে। কারণ, আধুনিক শিক্ষাবিষয়টা অভ্যাসযোগ। যে যত বেশি অভ্যাস করবে, সে তত বেশি লাভ করবে।

কারও দেখা গেল বিদ্যায় বাধার যোগ রয়েছে অর্থাৎ অভ্যাসযোগে মনোনিবেশ করতে অসুবিধে আছে মানসিক অস্থিরতার কারণে। এক্ষেত্রে চন্দ্রের সঠিক প্রতিকার করলে অস্থির ভাবের খানিকটা উপশম হয়, একেবারে কাটে না।

যার পড়াশোনা হওয়ার যোগ নেই, তার গলায় গামছা দিয়ে মা সরস্বতীকে বেঁধে রাখলেও হবে না। কারও দেখা গেল বিবাহিত জীবন হবে শান্তিহীন। প্রতিকার নেই। কারও হয়ত গ্রহের অশুভ অবস্থান কারণে সাময়িক সাংসারিক অশান্তি চলছে, তার সঠিক প্রতিকার করলে অনেকটা দুর্ভোগই কাটে।

ঠিক এইভাবেই অনেক ক্ষেত্রে সমস্যা হবে, সমাধান হবে না। আবার সমস্যা হবে, প্রতিকারে আংশিক সমাধান হবে। সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে জন্মকালীন গ্রহের শুভাশুভ অবস্থানের ওপর।

মোটের ওপর জ্যোতিষীর কাছে গেলেই সব সমস্যার সমাধান হবে, এমন কোনও কথা নেই। আবার পরিস্থিতির প্রেক্ষিতে সমস্যার হাত থেকে ‘রিলিফ’ হবে না, এ কথায়ও আমার বিশ্বাস নেই।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026