Astro Tips

শনি ঠাকুরকে প্রণাম করার সঠিক পদ্ধতি, পুরাণ অনুসারে

শনিদেবকে প্রণাম করার বা শনিদেবের প্রসাদ খাওয়ার ও শনিদেবের দিকে তাকানোর পদ্ধতি ঠিক কী?

জন্মের পর থেকে শনিদেব সম্পর্কে এসব কথা শুনে আসছি এবং তথাকথিত এক শ্রেণীর জ্যোতিষী পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষ বিচারপ্রার্থীকে – ‘কোনও শনি মন্দিরে গিয়ে শনিদেবের মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম করবেন না। সামনাসামনি দাঁড়াবেন না। একপাশে দাঁড়িয়ে প্রণাম ও দর্শন করবেন।’ ‘শনিদেবের প্রসাদ বাড়িতে আনবেন না। প্রসাদ খেয়ে মাথায় হাত মুছবেন না। জল দিয়ে হাত ধুয়ে পরে হাত দিতে পারেন মাথায়।’

‘শনিদেবের নাম ভুল করে মুখে উচ্চারণ করবেন না। বলবেন, বড়বাবা, বড়ঠাকুর, গ্রহরাজ ইত্যাদি। প্রণাম করলে পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন। কোনও প্রয়োজনে বা অপ্রয়োজনে মুখের দিকে তাকাবেন না।’ ‘এই বিষয়গুলির কোনও একটি যদি ভুল করেও ঘটে তাহলে শনিদেবের অশুভপ্রভাব ও দৃষ্টি আপনার উপর বর্তাবে। নানান দুর্ভোগ ও অশান্তিতে আপনি নিদারুণ কষ্ট পাবেন।’

শনিদেব, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

এক শ্রেণির জ্যোতিষী ও তান্ত্রিকদের শনিদেব সম্পর্কে এইসব ভীতি সৃষ্টিকারী বুজরুকি পরামর্শ সম্পর্কে বলি, পুরাণে এইসব কথার কোনও উল্লেখ নেই।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, বহু বছর ধরে শনি দেবের প্রসাদ বাড়িতে এনে বিছানার উপর বসে খেয়ে থাকি। তাঁর প্রসাদী আশির্বাদের হাত না ধুয়ে মাথায় বুলিয়ে নিই।

চলার পথে কোনও শনি মন্দির নজরে পড়লে বিগ্রহের মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম করেছি, করে থাকি।

এসব করেও অবশেষে কল্যাণ ছাড়া এতটুকুও অমঙ্গল আমার কিছু হয়নি। মনে রাখতে হবে, মানুষ জন্মজন্মান্তরের কমার্জিত কর্মফল ভোগ করে।

মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম কিংবা তাঁর প্রসাদ ঘরে বসে খেলে শনির কোপদৃষ্টি পড়ে, এসব কথা শোনা যায় সঠিক তথ্য না জানা পুরোহিত ও জ্যোতিষীদের মুখ থেকে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026