Astro Tips

শনির সাড়েসাতির সঠিক বিবরণ

ইদানিং বেশ কয়েক বছর ধরে বাচ্চা থেকে বুড়োদের মুখে ব্যাপক প্রচলিত একটি কথা শনির সাড়ে সাত।

ইদানিং বেশ কয়েক বছর ধরে বাচ্চা থেকে বুড়োদের মুখে ব্যাপক প্রচলিত একটি কথা শনির সাড়ে সাত। রাশিচক্রের দ্বাদশ ঘরের এক একটিতে পরিক্রমাকালীন আড়াই বছর অবস্থান করেন শনি। জাতক বা জাতিকাদের জন্মরাশির দ্বাদশে আড়াই বছর, রাশির উপর আড়াই এবং রাশির দ্বিতীয়ে আড়াই বছর, মোট এই সাড়ে সাত বছর শনির অবস্থানকালকে জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাত বলে।

বর্তমানে একশ্রেণির জ্যোতিষী তান্ত্রিক ‘সাড়েসাতি’ শব্দটিকে সাধারণ মানুষের কাছে ভীতিপ্রদ করে তুলেছেন। যেমন সাড়েসাতি চলাকালীন আত্মীয় বিয়োগ ও বিচ্ছেদ, কর্মজীবনে জটিলতা সৃষ্টি অথবা কর্মহানি, ব্যবসায় ক্ষতি, অর্থনষ্ট থেকে শুরু করে সংসদের বাংলা অভিধানের সমস্ত অকথা কুকথা তুলে ধরেন জ্যোতিষ বিচারপ্রার্থীর সামনে।

ভগবান শনিদেব বাহ্যত তখন বিচারপ্রার্থীর কাছে ভয়ংকররূপী ভিলেনে পর্যবসিত হন। সাড়েসাতি দোষ খণ্ডন নামক মিথ্যাচারে সহজে অর্থোপার্জনের পথ মসৃণ হয়।

শনিদেব, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

সাড়েসাতি চলাকালীন সাড়ে সাত বছরের মধ্যে মাত্র একবছর সময়টা সার্বিক কাটে অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যখন শনিদেব জাতক বা জাতিকার জন্ম নক্ষত্রে অবস্থান করেন। বাকি বছরগুলি কাটে সাধারণ নিয়মে। ত্রিশ বছর রাশিচক্র পরিক্রমাকালীন সাড়ে সাত বছর বাদ দিয়ে সাড়ে বাইশ বছরের মধ্যে কি কারও আত্মীয় বিয়োগ হয় না? কারও কর্মহানি বা কর্মজীবনে ঝঞ্ঝাট অথবা ব্যবসায় উত্থান পতন হয় না? দেহ কি সাড়ে বাইশ বছরে এতটুকুও রোগাক্রান্ত হয় না? কোনও সমস্যা কাউকে কি কখনও গ্রাস করে না? সবকিছুই কি ওই শনির সাড়ে সাত বছরের প্রকল্প সাড়েসাতিতেই হয়ে থাকে?

শনিদেব, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

সুতরাং জ্যোতিষীদের ভয় ও বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত না হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলেই শনিদেবের করুণা আপনিই বর্ষিত হবে।

আজন্ম দুঃখী মরমিয়া সাধক ভগবান শনিদেব। গায়ের রং ঘনঘোর কৃষ্ণবর্ণ টিকালো নাক। ফালাফালা চোখ। শীর্ণকায় তপোক্লিষ্ট দেহ। আজানুলম্বিত বাহু। বাহন শকুন। নবগ্রহের অন্যতম। বাল্যে মাতৃবিয়োগ আত্মহত্যায়। বিবাহ্যেত্তর জীবনে অপরূপা পত্নী মালিনীর অকালমৃত্যু, মহাদুঃখ শোকের নির্যাস প্রতীক মহাযোগী ভগবান শনিদেব। আজ আশ্রমকুঞ্জে একাকী নিঃসঙ্গ জীবন এই মহাসাধকের।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026