Astro Tips

সাফল্যের জন্য জ্যোতিষের কাছে যাওয়া উচিত কিনা – শিবশংকর ভারতী

এ শুধু কথার কথা নয়, নিজের জীবন দিয়ে উপলব্ধি করেই বলছি।

আমি জানি, অপ্রকৃতিস্থ ও বিভ্রান্ত হয়ে মানুষ যাবে জ্যোতিষীর কাছে। কারণ সময়ের ঘাতপ্রতিঘাতে জর্জরিত মানুষ কিছু না পেলে শেষ সম্বল জ্যোতিষীকে আঁকড়ে ধরে বাঁচার জন্য। সমস্যা-জর্জরিত মানুষের সমস্যার কারণগুলো গভীরভাবে খুঁটিয়ে দেখেছি, আজকের মানুষের প্রায় প্রতিটা সমস্যার মূল কারণই হল জীবন ও জীবিকার সংঘাতের ফলে লক্ষ্যচ্যুতি। অধিকাংশেরই আজ সঠিক কোনও লক্ষ্য বা উদ্দেশ্য নেই। যাদের আছে, তাদেরও ঘাতপ্রতিঘাতে লক্ষ্যচ্যুতি ঘটছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গভীরভাবে অনুভব করি, কেউ লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে তীব্র মানসিক শক্তি নিয়ে এগোলে গ্রহরা তার পিছনে ছুটবেই – ছুটতে বাধ্য। কোনও গ্রহরত্ন, তাবিজ, কবচ, মাদুলি, জ্যোতিষীর প্রয়োজন হবে না। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রহরত্নের নাম, ‘মানসিক শক্তি’। আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতির অভাব হলেই মনের অপমৃত্যু ঘটে আর অক্টোপাসের মতো গ্রহরা তাকে প্রতিমুহুর্তে নিঃশব্দে ঠেলে দেয় মৃত্যুর হিম অন্ধকারে।

এ শুধু কথার কথা নয়, নিজের জীবন দিয়ে উপলব্ধি করেই বলছি। অতএব সামনে যতই অন্ধকার হোক, অবিচল অকম্পিত লক্ষ্যে এগিয়ে গেলে সামনেই অপার অমৃতময় সুধাসাগর।

কর্মজীবনের বাইরে পেশার চশমা খুলে যখন পৃথিবীর দিকে তাকাই, তখন নিজেকে আর জ্যোতিষী বলে মনে হয় না। মনে হয় আমিও আর সকলের মতো। অন্তরে গভীরভাবে অনুভব করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীতে যারা বড় হয়েছেন, তাদের মূলমন্ত্রই ছিল কর্ম, একমাত্র সাধনাই ছিল কর্ম। কর্মই মানুষের ভাগ্য তৈরি করে, আনে মুক্তি, বিকাশ ও পরিণত সফলতা। জ্যোতিষী নয় জ্যোতিষশাস্ত্র নয়।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026