Astro Tips

মন্দিরে গিয়ে দেখলেন দরজা বন্ধ, এ কীসের লক্ষণ

যে কোনও দেবদেবীর মন্দিরের খোলা বন্ধের একটা নির্দিষ্ট নিয়ম ও সময় আছে। কোনও কারণে দেরিতে পৌঁছনোর জন্য দেখা গেল মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে।

যে কোনও দেবদেবীর মন্দিরের খোলা বন্ধের একটা নির্দিষ্ট নিয়ম ও সময় আছে। কোনও কারণে দেরিতে পৌঁছনোর জন্য দেখা গেল মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সেই সময় অনেকের মুখ থেকে শোনা যায়, ‘কপালটাই খারাপ। সামনে হয়তো খারাপ সময় আসছে তাই দর্শন হল না।’

এটা একটা ভুল ভাবনা। আপনি মন্দির খোলা বন্ধের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারেননি তাই দেববিগ্রহ দর্শন করতে পারেননি। এখানে কপাল খারাপ, সামনে খারাপ সময় আসছের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

জীবনে এমন অসংখ্যবার হয়েছে মন্দির বন্ধের পর সেখানে পৌঁছেছি। বিগ্রহ দর্শন করতে পারিনি। যেখানে হাতে সময় ছিল, সেখানে অপেক্ষা করে পরে দর্শন করেছি। যেখানে সময় ছিল না, সেখানে মন্দিরের দেওয়ালে মাথা ঠেকিয়ে ফিরে এসেছি। কোনও দিন কপাল খারাপের কিছু বুঝলাম না।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026