Astro Tips

রাতে আয়নায় মুখ কেন দেখবেন না, ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি

জীবনে মোট পাঁচজন কুমারী ও সধবা মহিলার মুখে শুনেছি এ ঘটনা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন এই ভয়ানক ঘটনা।

রাতে আয়নায় মুখ দেখতে নেই, দেখলে কলঙ্ক রটে। আসলে কলঙ্কের কথা বলা হয়েছে, কেউ যেন রাতে আয়নায় মুখ না দেখে। আমার অভিজ্ঞতা একেবারে অন্য ধারায় প্রবাহিত।

১৯৭২ সালের ১০ মার্চ মধুমতী সাধনায় সিদ্ধ এক তন্ত্রসাধকের সঙ্গলাভ করি কামাখ্যায়। তখন বোধবুদ্ধি ও কাণ্ডজ্ঞান তেমন ছিল না। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যা আমার স্মৃতিতে আজও অটুট, বেটা, একমাত্র রাতে প্রেতাত্মার আবির্ভাব ঘটে আয়নায়।

কর্মজীবনে পেশার সুবাদে বহু মানুষের সান্নিধ্যে আসতে হয়। তাদের মুখে জেনেছি, বেশ কিছু মহিলার রাতে মাথায় তেল দেওয়া বা চুল আঁচড়ানোর অভ্যাস আছে এবং সেটা প্রায় ক্ষেত্রেই আয়নার সামনে দাঁড়িয়ে।

জীবনে মোট পাঁচজন কুমারী ও সধবা মহিলার মুখে শুনেছি, রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় অচেনা কোনও মৃতের মুখ ভেসে উঠতে দেখেছেন। তারপর থেকে শারীরিক মানসিক ও শারীরিক নির্যাতনের যেন পরিসীমা নেই। বহু তান্ত্রিক ওঝা বদ্যি করে আজও তাঁরা এই যন্ত্রণা হাত থেকে মুক্তি পাননি। ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। — তথ্য — শিবশংকর ভারতী

Sibsankar Bharati

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026