World

দেওয়ালে হেলায় ঝুলছিল ২ হাজার বছর পুরনো শিল্প, ফাঁপরে পিতাপুত্র

তাঁর বাড়ির দেওয়ালে তিনি যেটা নিছক সাজানোর জন্য লাগিয়ে রেখেছিলেন তা যে আদপে এক অমূল্য ঐতিহাসিক নিদর্শন সে সম্বন্ধে কোনও ধারনাই ছিলনা গৃহস্থের।

বেড়াতে গিয়ে ঘরবাড়ি সাজানোর জন্য অনেক কিছুই তো মানুষ কিনে আনেন। তাজমহলে বেড়াতে গিয়ে ছোট তাজমহলও এনে বাড়ি সাজান। এমনই বেড়াতে গিয়ে সেখানকার এক নিদর্শনের আদলে তৈরি একটি প্রতিরূপ কিনে এনেছিলেন তাঁরা। কিন্তু সেটা যে প্রতিরূপ ছিলনা, ছিল আসল তা তাঁরা জানতেন না।

অন্তত এমনই দাবি করেছেন বাবা ও ছেলে। তাঁদের দাবি, তাঁরা ১৯৭৫ সালে যখন ইতালিতে বেড়াতে গিয়েছিলেন তখন পম্পেই শহর দেখতে গিয়েছিলেন। এ এমন এক শহর যা ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের ভয়ংকর অগ্নুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই শহর বিশ্ব ইতিহাসের এক করুণ অধ্যায়।

১৯৭৫ সালে সেই ধ্বংস হয়ে যাওয়া পম্পেই শহর দেখার সময় তাঁদের কাছে একটি সেই সময়কার হস্তশিল্প বিক্রি করতে আসেন এক ব্যক্তি। একটি প্রতিরূপ মনে করে বাড়ি সাজানোর জন্য সেটা কিনেন নেন তাঁরা। এরপর বাড়ি ফিরে দেওয়ালে সেটি লাগিয়ে রাখেন।

সম্প্রতি বেলজিয়ামের বাসিন্দা ওই পিতাপুত্র বাড়ি ছাড়ার কথা ভাবছিলেন। তাই বাড়িতে থাকা কয়েকটি জিনিসের কেমন দাম হতে পারে তা জানার জন্য ২ বিশেষজ্ঞকে খবর দেন।

বিশেষজ্ঞরা এসে দেওয়ালে প্রায় ৫০ বছর ধরে লাগানো ওই পম্পেই হস্তশিল্প দেখার পর বুঝতে পারেন সেটি কতটা অমূল্য। পরদিন পুলিশ আসে ওই বাড়িতে। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।

এখন এটা পরিস্কার যে ওই হস্তশিল্পের নিদর্শন ২ হাজার বছর পুরনো পম্পেই শহরের হস্তশিল্পীদের তৈরি পাথরের খণ্ড। সেই খণ্ড এখন এক অমূল্য সম্পদ। প্রশাসন এই হস্তশিল্প ইতালিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026