Health

প্লাস্টিকের স্ট্রর বদলে কাগজের স্ট্র ব্যবহার করছেন, জানেন এতে কি হচ্ছে

প্লাস্টিকের অপকারিতার কথা মাথায় রেখে অনেকে স্ট্র ব্যবহারের ক্ষেত্রেও এখন প্লাস্টিকের বদলে কাগজের স্ট্র বেছে নিচ্ছেন। কাগজের স্ট্র ব্যবহার করার ফলে কি হচ্ছে জানেন?

প্লাস্টিক যে কতটা অপকারি তা নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। বিশ্বজুড়েই প্লাস্টিক বর্জনের পথ বেছে নিচ্ছেন অনেকে। অনেকে আবার প্লাস্টিকের বদলে কাগজকে বেছে নিচ্ছেন। এমনকি এখন প্লাস্টিকের স্ট্র পর্যন্ত ব্যবহার করতে চাইছেন না অনেকে।

প্লাস্টিকের চেয়ে কাগজের স্ট্র বেছে নিচ্ছেন অনেকে। স্বাস্থ্যের কথা ভেবে। পরিবেশের কথা ভেবে। কিন্তু প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব মনে করে যে কাগজের স্ট্র তাঁরা বেছে নিচ্ছেন তা কি আদৌ স্বাস্থ্যকর! প্রশ্নের উত্তর দিচ্ছে একটি গবেষণা।

বেলজিয়ামে হওয়া একটি গবেষণায় গবেষকেরা ৩৯টি প্রথমসারির কাগজের স্ট্র তৈরির সংস্থার উৎপাদন আলাদা করে পরীক্ষা করে দেখেছেন। তাঁদের দাবি, ৯০ শতাংশ ক্ষেত্রেই তাঁরা পলি অ্যান্ড পারফ্লুরোঅ্যালকাইল সাবস্টেনসেস-এর উপস্থিতি পেয়েছেন। যা শরীরের পক্ষে অপকারি।

এটি এক ধরনের দীর্ঘস্থায়ী বিষাক্ত রাসায়নিক উপাদান। ভারত, ব্রিটেন, বেলজিয়ামের মত এমন অনেক দেশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

সেক্ষেত্রে প্লাস্টিকের স্ট্রও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। যার বদলে কাগজের স্ট্রকে অনেক বেশি পরিবেশ বান্ধব বলে মনে করে ব্যবহার করছেন সকলে। কিন্তু তা নাও হতে পারে বলেই মনে করছেন গবেষকেরা।

কারণ তা তৈরির সময় তাতে পলি অ্যান্ড পারফ্লুরোঅ্যালকাইল সাবস্টেনসেস যুক্ত হচ্ছে। যা শরীরের পক্ষে ক্ষতিকর। তাই প্লাস্টিক বদলে কাগজের স্ট্র আদৌ কোনও নির্ভরযোগ্য সমাধান কিনা তা নিয়ে প্রশ্ন থেকে গেল।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026