ফুসফুসের ভিতর করোনা সংক্রমণ, ছবি - আইএএনএস
একাই থাকতেন ৯০ বছরের ওই বৃদ্ধা। তাঁর দেহে করোনার উপসর্গ ধরা পড়ে। কিন্তু প্রাথমিকভাবে তাঁর অক্সিজেন লেভেল একদম ঠিকঠাক ছিল।
বাড়িতেই চিকিৎসা শুরু হয় বৃদ্ধার। আচমকাই দেখা যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ৫ দিনের লড়াই শেষে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার মৃত্যুর পর চিকিৎসকেরা জানার চেষ্টা করেন বৃদ্ধার দেহে করোনার কোন স্ট্রেন থাবা বসিয়েছিল। আর তা পরীক্ষা করতে গিয়ে তাঁদের চোখ কপালে ওঠে।
চিকিৎসকেরা দেখেন বৃদ্ধার দেহে ২টি করোনার স্ট্রেন একইসঙ্গে থাবা বসিয়েছিল। একটি আলফা স্ট্রেন। যা পাওয়া গিয়েছিল ব্রিটেনে। অন্যটি বিটা স্ট্রেন, যা দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া যায়। ঘটনাটি মার্চে ঘটলেও এখন সেটি সামনে এসেছে।
ওই ৯০ বছরের বৃদ্ধার দেহে ২টি স্ট্রেনের একাধারে থাবা বসানো নিয়ে হতবাক চিকিৎসক মহলও। একইসঙ্গে কীভাবে ২টি স্ট্রেন আক্রমণ হানল তা খুঁজে দেখার চেষ্টা করছেন তাঁরা।
ওই বৃদ্ধা বেলজিয়ামের বাসিন্দা। সেখানে গত মার্চে ২টি স্ট্রেনের অস্তিত্বই পাওয়া যাচ্ছিল। চিকিৎসকেরা মনে করছেন ওই বৃদ্ধা এমন ২ জন ব্যক্তির সংস্পর্শে আসেন যাঁদের একজন বিটা ও একজন আলফা স্ট্রেনে আক্রান্ত ছিলেন। আর তাঁদের ২ জনের থেকেই আক্রান্ত হন বৃদ্ধা। তাও প্রায় সমসাময়িক সময়ে। এজন্য তাঁর দেহে ২টি স্ট্রেনই জাঁকিয়ে বসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…