World

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখা হল প্রেমিকার স্বামীর সঙ্গে, চোট ৩০ লক্ষ টাকা

এক যুবক তাঁর হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে ৮০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে আসার পর দরজায় বেল দিতে বেরিয়ে এলেন হবু স্ত্রীর স্বামী।

তিনি তাঁর হবু স্ত্রীকে সামনে থেকে দেখেননি। তবে কথা হয়েছে। জেনেছেন তিনি যাঁকে বিয়ে করতে চলেছেন তিনি একজন মডেল। সুন্দরী প্রতিযোগিতা জেতা মডেল। তিনি যে একবার গর্ভবতী হয়েছিলেন তাও ওই যুবকের কাছে লুকোননি যুবতী।

তাতে কি! যুবক স্থির করেন বিয়ে তিনি ওই মডেলকেই করবেন। এরপর মাঝেমধ্যেই আলাপচারিতা। বিয়ের ঠিকও হয়। ২ জনই সহমত। ফলে সমস্যা কিছু নেই। এরমধ্যেই ওই যুবকের ইচ্ছে হয় তিনি তাঁর হবু স্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন।

আর সেটা তিনি সারপ্রাইজ হিসাবে নিজের মধ্যেই রাখেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন হবু স্ত্রীর বাড়ির দিকে। কম পথ নয়। ৮০০ কিলোমিটার দূরে বাস তাঁর আগামী জীবনসঙ্গিনীর।

সেই পথ অতিক্রম করে গাড়ি নিয়ে ওই যুবতীর ঠিকানায় পৌঁছে যান মিশেল। বেল বাজান। ভেবেছিলেন হবু স্ত্রী সোফি বেরিয়ে আসবেন দরজা খুলে। কিন্তু খোলেন এক পুরুষ। তিনি ওই যুবককে জানান তিনি সোফির স্বামী।

যা শোনার পর রাগ, অভিমান, আশ্চর্য সব একসঙ্গে পেয়ে বসে মিশেলকে। তিনি কথা কাটাকাটিও জুড়ে দেন। জানান কোথাও ভুল হচ্ছে। সোফি তাঁর হবু স্ত্রী।

সোফি নামে ফরাসি মডেল স্বামীর পিছনেই দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ২ জনই বুঝতে পারেন ওই যুবক এক চরম জালিয়াতির শিকার হয়েছেন। কথা কাটাকাটি ছেড়ে ২ জনেই মিশেলকে বোঝানো শুরু করেন।

মিশেল জানান অনলাইনেই আলাপ। তারপর অনেক কথা। এমনকি তিনি ৩৫ হাজার ডলার খরচও করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। যা সোফি ভেবে দিয়ে দিয়েছেন তিনি ওই ঠগকে।

ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। যা আসল সোফির স্বামী ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ফক্স নিউজ খবরটি প্রকাশ করার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি আলোড়ন ফেলে দেয়।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026