National

প্রয়াত জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা

চলে গেলেন জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা। বয়স হয়েছিল ৮৯ বছর।

গান্ধীনগর : চলে গেলেন ভারত বিখ্যাত তো বটেই, এমনকি জগৎবিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা। তারকাদের জ্যোতিষী হিসাবেও যথেষ্ট পরিচিতি ছিল এই তারকা জ্যোতিষীর। তাঁর মৃত্যুর খবর ছড়ানোর পর বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে যে বেজান দারুওয়ালার মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের শিকার হয়ে। যদিও পরে তাঁর ছেলে নাস্তুর দারুওয়ালা জানান, পুরোটাই গুজব। তাঁর বাবা অনেকদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

সপ্তাহ খানেক আগেই আমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে বেজান দারুওয়ালাকে ভর্তি করা হয়। ২ দিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর আর ভেন্টিলেশন থেকে তাঁকে বার করা সম্ভব হল না। শুক্রবার বিকেল ৫টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর খবরে ট্যুইট করে শোকপ্রকাশ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বেজান দারুওয়ালার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছেন। তাঁর গনেশাস্পিকস নামে একটি ওয়েব পোর্টালও রয়েছে। জ্যোতিষী হিসাবে ভারত সহ বিশ্বে তিনি জনপ্রিয়তার শীর্ষ পৌঁছেছিলেন। জ্যোতিষী হিসাবে দেশের প্রথম সারির সংবাদপত্রে কলামও লিখতেন তিনি। ১৯৩১ সালে তৎকালীন বোম্বাইতে জন্ম হয় বেজান দারুওয়ালার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026