বিবি রেক্সা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @beberexha
এমন জিনিসও যে কেউ তাঁকে যত্ন করে চিঠির খামে পুরে পাঠাতে পারেন তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। তাঁর নামে একটি চিঠি এসেছে। প্রেরককেও তিনি চেনেন না। ফলে কিছুটা কৌতূহল বশতই তিনি চিঠিটি খুলে ফেলেন। তারপর তার মধ্যে থাকা জিনিসটি বার করে দেখেন।
কিন্তু যে উৎসাহ নিয়ে ভিতরে থাকা জিনিসটি তিনি বার করেন সেই উৎসাহ নিমেষে হারিয়ে যায়। হাতে নিয়ে সেটি কি বোঝার পর তাঁর গা কার্যত গুলিয়ে ওঠে।
দ্রুত সেটি ফেলে দিয়ে হাত ধুতে শুরু করেন। তিনি যে একবার নয়, প্রায় ১০ বার হাত ধুয়ে ফেলেন তাও তিনি সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন। ওই বিখ্যাত গায়িকা সোশ্যাল মাধ্যমে এটাও জানিয়েছেন যে কি এসেছিল সেই খামে! আর এসেছিলই বা কোথা থেকে।
গায়িকা জানান ওই খামে করে তাঁকে একটি টয়লেট পেপার পাঠিয়েছিলেন একজন। ব্যবহার করা টয়লেট পেপার। মায়ামি থেকে তাঁর কাছে এসেছিল খামটি। সেখান থেকেই পাঠানো হয়েছিল ওই ব্যবহার করা টয়লেট পেপার।
বিখ্যাত মার্কিন গায়িকা বিবি রেক্সা তাঁর এই গা ঘিনঘিনে অভিজ্ঞতার কথা সোশ্যাল মাধ্যমে শেয়ার করার পর নানারকম প্রতিক্রিয়া আসে।
কেউ মজা করে লেখেন, শুঁকে নিন। আবার কেউ বলেন হাত ধুয়ে নিন। বিবি রেক্সা উত্তরে জানান তিনি ওটা ফেলে দিয়ে ১০ বার হাত ধুয়ে নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…