অবসর নিলেন সোয়াইনস্টাইগার

বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। নাম বললেই যে চেহারাটা সামনে ফুটে ওঠে তাঁকে জার্মান ফুটবলের অন্যতম স্তম্ভ বলা যেতেই পারে। ২০১৪-এ জার্মানির হাতে বিশ্বকাপ ওঠায় ‌যাঁর কৃতিত্ব কম নয়। বিশ্ব ফুটবলের সেই অন্যতম সেরা মিডফিল্ডার এদিন সরে দাঁড়ালেন আন্তর্জাতিক ফুটবল থেকে। আর জার্মানির হয়ে কোনও প্রতিযোগিতায় দেখা যাবে না মধ্যমাঠে তাঁর বল নিয়ে দুরন্ত কেরামতি। নিজের ৩২ বছর বয়সে সরে দাঁড়িয়ে সোয়াইনস্টাইগার ট্যুইটে জানান, ২০১৪-র বিশ্বকাপ জয়ের মত বড় সাফল্য আর তাঁর জীবনে আসা সম্ভব নয়। তাই এটাই সরে দাঁড়ানোর সেরা সময়।

২০০৪ সালে হাঙ্গেরির বিরুদ্ধে জাতীয় দলে আত্মপ্রকাশ। তারপর থেকে জার্মান মিডফিল্ডার বললেই যে মানুষটার মুখ চোখের সামনে ভেসে উঠত তিনি সোয়াইনস্টাইগার। প্রায় এক বছর ধরে হাঁটুর চোট নিয়ে কাবু ছিলেন তিনি। ফলে ইউরো কাপে জার্মানির হয়ে প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারেননি বাস্তিয়ান। সেটাই হয়তো তাঁকে হতাশ করেছিল। যার ফলে অবশেষে অবসরের রাস্তা বেছে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026