Business

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি বিকে বিড়লা

ভারতে ধনী বোঝাতে পুরনো একটা কথা প্রচলিত। টাটা, বিড়লার মত সম্পত্তি। হয়তো এখন আম্বানি যোগ হয়েছে। তবে টাটা, বিড়লা এখনও দেশের ধনী হিসাবে মিথ হয়ে আছেন। সেই বিড়লা গ্রুপের সুযোগ্য সন্তান ছিলেন শিল্পপতি বসন্ত কুমার বিড়লা। শিল্প জগতে যিনি বিকে বিড়লা নামেই পরিচিত ছিলেন। দেশের প্রথমসারির শিল্পপতি সেই বিকে বিড়লা বুধবার মারা গেলেন। মুম্বইতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। তবে খুব বেশিদিন তাঁকে ভুগতে হয়নি। বুধবার বিকেলে এই কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটল। ঘুমের দেশে চলে গেলেন ভারতীয় ব্যবসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বসন্ত কুমার বিড়লা। রেখে গেলেন ২ মেয়ে জয়শ্রী মোহতা ও মঞ্জুশ্রী খৈতানকে। রেখে গেলেন নাতি কুমারমঙ্গলম বিড়লাকে। যিনি এখন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান।

বিকে বিড়লার পিতা ছিলেন বিশিষ্ট শিল্পপতি জি ডি বিড়লা। সেই ঘনশ্যাম দাস বিড়লার ছোট ছেলে ছিলেন বসন্ত কুমার বিড়লা। মাত্র ১৫ বছর বয়সে বাবার হাত ধরে ব্যবসা জগতে পা রাখেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ক্রমশ নিজের দক্ষতায় ব্যবসার ধাপ পার করতে করতে বিড়লা গ্রুপকে আরও ওপরে তুলে নিয়ে যান। নিজের প্রতিভাগুণে তিনি ব্যবসাকে সাম্রাজ্যের রূপ দিয়েছেন। বিকে বিড়লার হাত ধরেই তৈরি হয়েছে কেশোরাম ইন্ডাস্ট্রিজ, সেঞ্চুরি টেক্সটাইলস, কেসি ট্রাস্ট। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেন তিনি।

কলকাতাতেই জন্ম বিকে বিড়লার। এখানেই বড় হয়ে ওঠা। তাই এই শহরেই তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে। মুম্বইতে মৃত্যু হয়েছে বুধবার। দেহ আনা হবে কলকাতায়। তারপর এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বসন্ত কুমার বিড়লার। বিকে বিড়লা একজন সফল শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন ভাল লেখকও। অনেকগুলি বই লিখেছেন তিনি। জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁর পথচলা নিয়ে একটি আত্মজীবনীও লেখেন বসন্ত কুমার বিড়লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026