Entertainment

প্রয়াত বাসবী নন্দী, শোকস্তব্ধ চলচ্চিত্র জগত

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের অন্যতম নায়িকা বাসবী নন্দী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। এক বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছিলনা। গত রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা চলচ্চিত্র জগত। ‘বন পলাশীর পদাবলী’ সিনেমায় তাঁকে উত্তম কুমারের বিপরীতে দেখতে পাওয়া গিয়েছিল। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান। এছাড়াও অনেকগুলি বাংলা সিনেমায় তাঁর অভিনয় আজও মানুষ মনে রেখেছেন। যার মধ্যে রয়েছে ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘অভয়া ও শ্রীকান্ত’, ‘বাঘিনী’, ‘সেই চোখ’, ‘রাতের কুহেলী’, ‘গজমুক্তা’, ‘আমি সে ও সখা’, ‘নবরাগ’-এর মত সিনেমা। এছাড়া ‘দো দিলো কি দাস্তাঁ’ নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও সমানভাবে সফল ছিলেন বাসবী নন্দী। ‘কারাগার’, ‘শ্রীমতি ভয়ংকরী’-র মত নাটকে তাঁর অভিনয় আজও অনেক মানুষের চোখের সামনে জ্বলজ্বল করছে। কলকাতাতেই পড়াশোনা বাসবী নন্দীর। তারপর সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, গোবিন্দন কুট্টির মত দিকপালদের কাছে তাঁর গানের তালিম নেওয়া। অভিনয়ের পাশাপাশি গানেও সমান দক্ষ ছিলেন বাসবী নন্দী। তাঁর গানের রেকর্ডও রয়েছে।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026