National

১৫০ বছরের ঘুম অবশেষে ভাঙল, জাগল ব্যারেন আইল্যান্ড

গত দেড়শো বছর ঘুমিয়ে ছিল সে। কিন্তু বিজ্ঞানীরা জানতেন সে শুধু ঘুমিয়েই আছে। মৃত নয়। ফলে যে কোনও সময় জেগে উঠে উগড়ে দিতে পারে আগুনের স্রোত। হলও তাই। দেড়শো বছর নিশ্চিন্তে ঘুমিয়ে কাটানোর পর অবশেষে জেগে উঠল ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সুপ্ত আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড।

আন্দামান সাগরের ওপর এই দ্বীপটি আসলে একটা আগ্নেয়গিরির মাথা। গত শুক্রবার আন্দামান সাগরে বিজ্ঞানীদের নিয়ে ঘুরছিল একটি জাহাজ। সমুদ্রের তলার মাটির প্রকৃতি নিয়ে গবেষণা চালানো ওই দল আচমকাই দেখেন দূরে ব্যারেন আইল্যান্ডের চূড়া থেকে ধোঁয়া বার হচ্ছে। ভাল করে লক্ষ করার পর তাঁরা বুঝতে পারেন জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী। এরপর সন্ধে নামার পর দেখা যায় জ্বালামুখ বেয়ে চারপাশে গড়িয়ে পড়ছে জ্বলন্ত লাভার রক্তিম স্রোত।

পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি বেয়ে কিছু সময়ের ফারাকে গলিত লাভা বেরিয়ে আসছে। ধোঁয়া বার হতে থাকায় দ্বীপের মাথায় তৈরি হয়েছে মেঘের কুণ্ডলী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026