World

রাশিয়ার সাইবার হানা মেনে নেবে না আমেরিকা, পদক্ষেপ হবে, জানালেন ওবামা

সিংহাসনে আর মাত্র ১৫ দিন। তারপর তা ছেড়ে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। তবে যতক্ষণ তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে রয়েছেন ততক্ষণ তিনি তাঁর ক্ষমতার প্রশ্নে দেশের সর্বোচ্চ স্থানাধিকারী। আর সেই পদের জোড়েই এদিন সরাসরি রাশিয়ার বিরুদ্ধে সাইবার আক্রমণের অভিযোগ এনে তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রসঙ্গত এর আগেই ডোনাল্ড ট্রাম্পকে জেতানোয় রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আমেরিকার প্রেস সেক্রেটারি নিজে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাইবার হানা নিয়ে অবহিত ছিলেন। আর সেই জোরেই তিনি হিলারি ক্লিনটনকে হারাতেও পেরেছেন। সেই অভিযোগকে সামনে রেখেই ওবামা এদিন পরিস্কার জানান, দেশের নির্বাচনের বিশুদ্ধতার ওপর যদি কোনও বিদেশি রাষ্ট্র প্রভাব বিস্তার করতে চায় তবে তার যোগ্য জবাব দেওয়া হবে। পদক্ষেপ করা হবে। একটি সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়াকে বলবেন যেন ক্লিনটনের হারানো মেলগুলি তাঁর সার্ভার থেকে উদ্ধার করে দেয়। যদিও প্রকাশ্যে এমন বক্তব্য তিনি মস্করা করতেই বলেছিলেন বলে দাবি করেন ট্রাম্প।

 

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026