বাপ্পি লাহিড়ী, ছবি - আইএএনএস
সুরের জগতে ফের ইন্দ্রপতন। গত মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই ফের এল সুর জগতে মৃত্যু সংবাদ। মঙ্গলবার মধ্যরাতে ঘুমের মধ্যেই চলে গেলেন বাপ্পি লাহিড়ী।
গত একমাস ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে ফেরার পর মঙ্গলবার অসুস্থ বোধ করেন।
পরিবারে লোকজন চিকিৎসককে বাড়িতেই ডাকেন। তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ফের বাপ্পি লাহিড়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মধ্যরাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাপ্পি লাহিড়ীর মৃত্যু বাংলা তো বটেই সারা ভারতের সঙ্গীত জগতে এক বড় বিপর্যয়। মাত্র ৬৯ বছর বয়সে লতা, সন্ধ্যার পর সুরলোকে পাড়ি দিলেন বাপ্পি লাহিড়ী।
একের পর এক অমর গানের স্রষ্টা ছিলেন বাপ্পি লাহিড়ী। বলিউডে তিনি এক নিজস্ব ধারা তৈরি করেছিলেন সুরের। তাঁর সুর মানুষের মনে দোলা দিত।
একাধারে হিন্দি ও বাংলা হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ী। নিজেও অনেক গান গেয়েছেন। যা এখনও মানুষের মুখে মুখে ঘোরে। বাংলায় অমর সঙ্গী, গুরুদক্ষিণার মত সিনেমা যত না মানুষের মনে আছে, তার গান মানুষ ভুলতে পারেননি।
চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রখনা, কভি আলবিদা না কহনা। তাঁর গান ইয়াদ থাকবে চিরদিন, কখনও সে গানকে আলবিদা জানানো যাবে না। এ কথা তো তিনিই তাঁর চিরদিনের সুরে রেখে গিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শেষ হয়ে গেল একটি যুগের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…