Business

ব্যাঙ্ক ধর্মঘটে চরম সমস্যার শিকার সাধারণ মানুষ

ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব যে হয়রানির কারণ হবে তা আগেই অনুমেয় ছিল। হলও তাই। শুক্রবার সকালে অনেকেই ব্যাঙ্কে হাজির হয়ে তা খোলা পাননি। এটিএম-এ হাজির হয়ে টাকা পাননি। অধিকাংশ এটিএম-এরই শাটার ছিল টানা। ফলে টাকার প্রয়োজন থাকা সত্ত্বেও টাকা পাননি সাধারণ মানুষ। শুক্রবারই যে হয়রানি শেষ তেমনটাও নয়। শনিবারও ব্যাঙ্ক ধর্মঘট। আর তার পরদিন রবিবার। ফলে সোমবারের আগে ব্যাঙ্ক বা এটিএম, কোথাও থেকেই টাকা তোলা বা অন্য কাজের সুযোগ নেই।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন ব্যাঙ্কের শাখার দরজায় কর্মীদের অবস্থান নজরে পড়েছে। কর্মীদের দাবি তাঁদের বাধ্য হয়েই ধর্মঘটের পথে যেতে হয়েছে। কারণ পরের পর বৈঠক করেও কোনও সুরাহা হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের দাবিতে আমল দিচ্ছেন না। অনেক সময় গ্রাহকরা ব্যাঙ্কের দরজায় হাজির হলে তাঁদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।

ব্যাঙ্কের কর্মীদের মাইনে বৃদ্ধি, সপ্তাহে ৫ দিন কাজ সহ বেশ কিছু দাবিতে এই ধর্মঘটের রাস্তায় গিয়েছে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলির মিলিত সংগঠন। তাদের দাবি এই ধর্মঘটে কাজ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। সেক্ষেত্রে মার্চেও ধর্মঘটের সম্ভাবনা রয়েছে। তাতেও ফল না হলে এপ্রিলেও হতে পারে বড় ধরনের আন্দোলন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026