ফাইল : ধর্মঘটের দিন এসবিআই-এর একটি শাখার সামনে, ছবি - আইএএনএস
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক কর্মীদের ২ সর্বভারতীয় সংগঠন আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনের ডাকে ভারত বন্ধে সামিল হচ্ছে নিজেদের দাবি দাওয়া নিয়ে। এই মর্মে তাদের সিদ্ধান্তের কথা বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারিদের সংগঠনকে শনিবার জানিয়েও দিয়েছে তারা। বিজ্ঞপ্তি দিয়ে তাদের বন্ধে সামিল হওয়ার কথা জানিয়েও দিয়েছে ২টি সংগঠন। ফলে আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল।
সবে গত ২১ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর ধর্মঘট করে গোটা দেশে ব্যাঙ্ক পরিষেবা স্তব্ধ করে দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। চরম হয়রানির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে। ফের নতুন বছরের শুরুতেই ২ দিনের ব্যাঙ্ক কর্মচারিদের ধর্মঘট ফের সেই হয়রানি ফিরিয়ে আনতে চলেছে বলে মনে করছেন সকলে। ফলে ফের প্রমাদ গুনছেন আম জনতা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…