National

ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম নাকাল আমজনতা

বেতন বৃদ্ধির হার নিয়ে প্রবল অসন্তোষ ও তা চাহিদামত বৃদ্ধির দাবিতে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটে বুধবার সকাল থেকেই নাকাল আমজনতা। ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ধর্মঘটে সামিল হয়েছেন সব রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক এবং বিদেশি ব্যাঙ্কগুলির কর্মীরা। এমনকি এটিএমের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন। দু’দিন ব্যাপী এই ধর্মঘটের ব্যাপক প্রভাব সকাল থেকেই দেখতে পাওয়া গেছে। সব ব্যাঙ্কেরই দরজা ছিল বন্ধ। বেশ কিছু শাখার বাইরে কর্মীদের জমায়েত চোখে পড়েছে। নিজেদের দাবিতে বক্তৃতা ও স্লোগান দিতে দেখা গেছে তাঁদের। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবার ২ শতাংশ হারে বেতন বৃদ্ধির কথা জানায়। যা জানার পর ক্ষোভে ফেটে পড়ে ব্যাঙ্ক কর্মচারি ইউনিয়নগুলি।

এদিকে সকাল থেকেই অধিকাংশ এটিএমের ঝাঁপ বন্ধ ছিল। ফলে প্রয়োজনে টাকা তোলার সম্ভাবনা এদিন প্রায় ছিলই না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড। কিন্তু এই সুবিধাগুলি কাজে লাগানো মানুষের সংখ্যা ভারতের মত দেশে এখনও হাতেগোনা। ফলে সমস্যা ছিলই। চরম নাকাল হতে হয়েছে মানুষজনকে। যাঁরা এটিএম থেকে টাকা তোলার কথা ভেবেছেন, তাঁরা সকাল থেকে একের পর এক এটিএমে গিয়ে শূন্য হাতে ফিরেছেন। আপদে বিপদে টাকা তোলারও কোনও উপায় ছিলনা এদিন। যা একটা বড় সমস্যার মুখে ফেলে দেয় বহু মানুষকে। অনেকে অভিযোগ করেন ওষুধ কেনার টাকা পর্যন্ত তাঁদের হাতে ছিলনা। সবমিলিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনেই কিন্তু চরম দুর্ভোগের শিকার আমজনতা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026