ফের বাংলাদেশে ব্লগার খুন

ফের বাংলাদেশে ব্লগার খুন। বুধবার রাতে রাস্তার ওপর নাজিমুদ্দিন সামাদ নামে ওই ব্লগারকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঢাকার একরামপুর ট্রাফিক মোড়ের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সামাদকে কয়েকজন দুষ্কৃতী প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তারপর তাকে গুলি করে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর পথ চলতি মানুষই তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বল ঘোষণা করেন। ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে ব্লগ লিখতেন সামাদ। সামাদকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ছাত্র সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। এই নিয়ে ২০১৩ থেকে বাংলাদেশে পাঁচজন ব্লগারকে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026