ভাঙল পার, ডুবল লঞ্চ!

বাংলাদেশে লঞ্চডুবিতে মৃত্যু হল ১০ জনের। এখনও ১১ জন নিখোঁজ। ফলে পুলিশের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাকি যাত্রীরা সাঁতরে পাড়ে ওঠেন বলে বাংলাদেশ পুলিশের তরফে জানান হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ১১টা নাগাদ বরিশালের বানারিপাড়া থেকে এমএল ঐশী নামে লঞ্চটি উজিরপুরের হারতারের দিকে যাচ্ছিল। সন্ধ্যা নদীর উপর দিয়ে ভেসে চলা লঞ্চটিতে ৫০ জন যাত্রী ছিলেন। পুলিশের মতে, যা লঞ্চটির বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি। পথে মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট এলাকায় নদীর ধার দিয়ে যাওয়ার সময় আচমকাই খাড়াই নদীপারের এক অংশ লঞ্চটির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই বিশাল ওজনের অতিকায় মাটির পাড়ের ধাক্কায় লঞ্চটি জলে ডুবতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তা জলের তলায় তলিয়ে যায়। ঘটনার প্রায় ৪ ঘণ্টার পর ডুবে যাওয়া লঞ্চটির সন্ধান পায় দমকল। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026