ফের বাংলাদেশে পুরোহিত খুন

কয়েকদিন চুপচাপ থাকার পর ফের বাংলাদেশে পুরোহিত খুনের ঘটনা ঘটল। ঝিনাইদহ জেলার একটি মন্দিরের পুরোহিত বছর ৪৫-এর শ্যামানন্দ দাস শুক্রবার সকালে পুজোর উপকরণ সাজাচ্ছিলেন। সূত্রের খবর, তখনই ৩ বাইক আরোহী এসে আচমকা তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ বসায়। তারপর সেখান থেকে চম্পট দেয় তারা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই পুরোহিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামাদাসবাবুর। কোনও সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে আইএসের হাত থাকতে পারে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে বেছে বেছে হিন্দু পুরোহিতদের খুন করছে আইএস। এনিয়ে কঠোর অবস্থানও নেয় হাসিনা সরকার। শুরু হয় জঙ্গিদের খুঁজে বার করার জন্য অভিযান। গত মাসেও এই ঝিনাইদহেই খুন হন আনন্দগোপাল গঙ্গোপাধ্যায় নামে এক বৃদ্ধ পুরোহিত।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026