রোবট রেস্তোরাঁ নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এমন রেস্তোরাঁ রয়েছে। এবছরের শুরুতে পাকিস্তানের মুলতানেও চালু হয় এরকমই একটি রোবট রেস্তোরাঁ। যেখানে রোবটই অর্ডার নেওয়া ও খাবার গ্রাহকের টেবিলে পৌঁছে দেওয়ার মত কাজগুলি করে থাকে। তেমনই একটি রেস্তোরাঁ এবার চালু হল বাংলাদেশে। রাজধানী ঢাকায় এই রেস্তোরাঁ খোলায় সেখানকার মানুষজনের উৎসাহ চরমে উঠেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নিকটবর্তী মিরপুর রোডের এই রেস্তোরাঁর রোবট ২টি চিনের একটি সংস্থা তৈরি করেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ওয়েটার দিয়ে খাবার সার্ভ করানোর চেয়েও অনেক ভাল পরিষেবা দিতে সক্ষম ‘হিউম্যানয়েড’ এই ২টি রোবট। এতে গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই তাঁদের বিশ্বাস। সেইসঙ্গে তাঁদের দাবি, রোবট দিয়ে পরিবেশন একটা অন্যরকম আবহ তৈরি করবে। যার নতুনত্ব রেস্তোরাঁয় খেতে আসা মানুষেরা উপভোগ করতে পারবেন। ছোটদেরও রোবট ওয়েটার ভাল লাগবে। পাশাপাশি সবরকম আর্থিক ক্ষমতার মানুষই যাতে এই রেস্তোরাঁয় খেতে আসতে পারেন সেকথা মাথায় রেখে বিভিন্ন খাবারের দাম নির্ধারণ করা হয়েছে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…