World

বগি ফেলে ছুট দিল ইঞ্জিন!

অতি সম্প্রতি ভারতের কর্ণাটকে এক ‘স্বেচ্ছাচারী’ রেলইঞ্জিন চালক ছাড়াই পাড়ি দিয়েছিল ১৩ কিলোমিটার পথ। এবার বাংলাদেশে আরেক রেলইঞ্জিন করল ‘প্রতিশ্রুতি ভঙ্গ’। সিলেটের মোগলাবাজার রেল স্টেশনের একটি ঘটনা এখন গোটা বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘুরছে। পারাবত ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে এগিয়ে যায় সামনের দিকে।

গত রবিবার বেলা ৩টেয় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় পারাবত ইন্টারসিটি এক্সপ্রেস। কিন্তু মোগলাবাজার স্টেশনে ঢোকার খানিক আগে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা হোস পাইপটি খুলে যায়। এতেই ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় বগি থেকে। সঙ্গে সঙ্গেই থেমে যায় গোটা ট্রেনটি। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে বগি যে আলাদা হয়ে গেছে তা খেয়ালই ছিলনা ইঞ্জিনে বসে থাকা চালকের। প্রায় ২ কিলোমিটার রাস্তা ইঞ্জিনটি একলা চলার পর চালকের বোধোদয় হয়। পরে হোস পাইপটি লাগিয়ে ট্রেনটি ফের ছুটে যায় গন্তব্যের উদ্দেশে। রক্ষে এটাই যে এর মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026