Lifestyle

বইমেলার কথা সকলেই জানেন, দই মেলাও কিন্তু কম বিখ্যাত নয়

বইমেলা নিয়ে মানুষের উৎসাহ নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দই মেলাও অনুষ্ঠিত হয়। যার কথা হয়তো সকলের জানা নেই। তবে এর প্রসিদ্ধি বহুকালের।

কলকাতায় বইমেলা ঘিরে উৎসাহের অন্ত থাকেনা। বইপ্রেমীদের ভিড়ে তিল ধারণের জায়গা থাকেনা মেলা প্রাঙ্গণে। বইপিপাসুদের বই কেনা বই বিক্রেতাদের মুখের হাসিও চওড়া করে।

এই বইমেলার কথা সকলের জানা। কিন্তু প্রায় সমসাময়িক সময়ে দই মেলাও অনুষ্ঠিত হয়। সেখানে আবার আসে নানা ধরনের দই। তার নানা নাম, নানা স্বাদ। এই দই মেলা কিন্তু বইমেলার মত নতুন নয়, আড়াইশো বছরের পুর‌নো।

প্রায় আড়াইশো বছর আগে অবিভক্ত বাংলার রাজশাহীর সিরাজগঞ্জের তাড়াসে এক অভিনব মেলার আয়োজন শুরু হয়। সেখানকার তৎকালীন জমিদার বনোয়ারি লাল রায়বাহাদুরের উদ্যোগে শুরু হয় সেই দই মেলা।

জমিদার ছিলেন দইয়ের ভক্ত। তাই ঘোষেদের যাঁরা দই প্রস্তুত করতেন তাঁদের তৈরি দই তিনি নিয়ে আসতে বলেন। কথিত আছে সেই ঘোষেদের নানা স্বাদের দই নিয়ে সে সময় প্রচলন হয় দই মেলার। এখনও সেই মেলা চলে আসছে। যেখানে নানা স্বাদের দই নিয়ে এখনও স্থানীয় দই প্রস্তুতকারকরা হাজির হন।

জমিদারের সময় সেরা দই প্রস্তুতকারককে পুরস্কার দেওয়ারও চল ছিল। এখনও সেই মেলা বসে। তবে বেশিদিন চলে না।

সরস্বতী পুজো উপলক্ষেই বসে। আসে নানা ধরনের দই। ভিড়ও উপচে পড়ে। ফলে দই নিয়ে যাঁরা হাজির হন তাঁদের দইয়ের হাঁড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়না।

ওই বিপুল পরিমাণ দইও বিক্রি হয়ে যায়। অধুনা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই দই মেলা দেখতে হাজির হন। কিনে নিয়ে যান পছন্দের স্বাদের দই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026