World

কালো ডিম পেড়ে রাতারাতি বিখ্যাত পাতিহাঁস

রাতারাতি বিখ্যাত হয়ে গেল একটি পাতিহাঁস। এখন তাকে এবং তার পাড়া কালো ডিম দেখার জন্য রীতিমত ভিড় জমতে শুরু করেছে।

এই প্রথম ডিম দিল হাঁসটা। আর দিতে গিয়ে পরপর ২ দিন ২টি কালো ডিম পেড়েছে সে। কালো মানে বেশ কুচকুচে কালো। যা দেখতে গ্রাম তো বটেই, এমনকি আশপাশের গ্রামের মানুষও ভিড় জমাচ্ছেন। সকলেই চোখের দেখা দেখতে চাইছেন কালো ডিম ২টিকে।

যদিও এটা নতুন নয়, কয়েকদিন আগেই সেপ্টেম্বরে অন্য এক জায়গাতেও কালো ডিম পেড়ে বিখ্যাত হয়ে যায় একটি হাঁস। তবে খুব কম দিনের ব্যবধানে এমন কালো ডিম পাড়ার ঘটনা নজর কেড়েছে বিজ্ঞানীদেরও।

গত সেপ্টেম্বরে বাংলাদেশের জিন্নাগড় এলাকায় একটি হাঁস কালো ডিম পাড়ে। যা নিয়ে কম হইচই হয়নি! তারপর ফের অক্টোবরের শেষে একই ঘটনা ঘটল বাংলাদেশে। এবার ঘটল কুড়িগ্রামে।

সেখানে এক পরিবারে কয়েকটি পোষা পাতিহাঁস রয়েছে। তারই একটি এই প্রথম ডিম দিল। পরপর ২ দিন ২টি কালো ডিম পেড়েছে সে। আর তাতেই আলোড়ন পড়ে গেছে শুধু গ্রাম জুড়ে নয়, দেশজুড়েও।

বিজ্ঞানীরা অবশ্য নানা যুক্তি সামনে আনছেন। হাঁসের জরায়ুতে পিত্তরস বেশি থাকলে ডিমের রং কালো হতে পারে বলে তাঁদের অভিমত। তবে কালো ডিমের কারণ যাই হোক, এমন বিরল ঘটনা দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।

ফলে কালো ডিম পাড়া হাঁসের মালিকের সাধারণ সাদামাটা জীবন গেছে বদলে। শুধু সাধারণ মানুষ বলেই নয়, সংবাদমাধ্যমের ভিড়ও লেগে আছে তাঁর বাড়িতে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026