World

দেশের অর্ধেকটাই চলে গেল জলের তলায়, ৪০ লক্ষ মানুষ গৃহহীন

প্রবল বৃষ্টি, বাড়তে থাকা নদীর জলে দেশের প্রায় অর্ধেকটা চলে গেছে বন্যার কবলে। গত একশো বছরে এমন বন্যা দেখেননি সে দেশের মানুষ।

প্রবল বৃষ্টিতে অসম ও মেঘালয়ের অবস্থা শোচনীয়। বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। মৃতের সংখ্যা অন্তত ৪০, বহু এলাকা জলের তলায় হারিয়ে গেছে। খারাপ অবস্থার শিকার ত্রিপুরাও।

এমন এক ভয়ানক বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন ভারতের উত্তরপূর্ব ভাগের ৩ রাজ্য যাচ্ছে, তখন পড়শি বাংলাদেশের প্রায় অর্ধেকটাই চলে গেছে জলের তলায়। বিশেষত অতিভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরপূর্ব প্রান্তের জেলাগুলিতে।

প্রায় সবটাই জলের তলায় চলে গেছে সুনামগঞ্জ ও সিলেট-এর। এ ২টি জেলায় বিদ্যুৎ সংযোগই নেই। চারিদিকে জল ভাসছে। মানুষ তাঁদের মাথার ওপরের ছাদটা ছেড়ে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে পালাচ্ছেন।

গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পরিস্থিতি ভয়ানক। এছাড়া নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। কুল ছাপিয়ে জল হুহু করে ঢুকছে লোকালয়ে।

গত শনিবার বর্ষার বৃষ্টি খোদ রাজধানী ঢাকাতেই এমন চরম আকার নেয় যে প্রায় গোটা শহরটাকেই গৃহবন্দি করে দেয়। জলের তলায় চলে যায় শহরের বহু এলাকা।

সিলেটে গত ১২২ বছরে এমন বন্যা দেখা যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। দেশের প্রায় ৪০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

৩ লক্ষ মানুষ কাটাচ্ছেন বিদ্যুৎহীন জলবন্দি অবস্থায়। বন্যার্তদের উদ্ধারে বাংলাদেশ সরকার সেনা নামিয়েছে। তৎপর রয়েছে উপকূলরক্ষী বাহিনীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026