বন্যাবিধ্বস্ত বাংলাদেশের ফরিদপুর জেলা, ছবি - আইএএনএস
ঢাকা : অসম যখন বন্যায় নাজেহাল। মানুষের মৃত্যু হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব খুইয়েছেন। বন্যপ্রাণ শেষ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যটা একটা বিশাল জলাধারের চেহারা নিয়েছে। তখন একই রকম খারাপ পরিস্থিতি বাংলাদেশের। প্রতিবেশি দেশের প্রায় অর্ধেকটাই জলের তলায় চলে গেছে। এখনও ১১৯ জন বন্যায় প্রাণ হারিয়েছেন।
যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ৯৬ জন বন্যার জলে ডুবে মারা গেছেন। ১৩ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। ৮ জন বাজ পড়ে মারা গেছেন। ২ জন জলবাহিত রোগে প্রাণ হারিয়েছেন। প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যার্ত। বহু গ্রাম জলের তলায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে হেক্টরের পর ফসল ভরা হেক্টর ক্ষেত জমি। গবাদি পশুর মৃত্যুর সংখ্যা এখনও অজানা।
বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩১টি জেলাই বন্যা কবলিত। সেখানে শুধু জল আর জল। অনেক নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাস্তাঘাট সবই হারিয়ে গেছে বন্যার জলের তলায়। ফলে সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত। ট্রেন চলাচলও বিঘ্নিত। বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে জল হুহু করে বন্যা কবলিত এলাকায় ঢুকে পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…