World

বুড়িগঙ্গা নদীতে ২টি নৌকার সংঘর্ষ, মৃত ৩০

বুড়িগঙ্গা নদীর বুকে ২টি নৌকার সংঘর্ষ কেড়ে নিল ৩০টি প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকা : বুড়িগঙ্গা নদী জলপথ পরিবহণের একটা বড় ভরসা। এই নদী বেয়ে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার সঙ্গে বাংলাদেশের অন্যান্য অনেক জায়গার যোগাযোগ বজায় থাকে। সেই বুড়িগঙ্গা নদীতে তাই যাত্রীবাহী নৌকার যাতায়াত লেগেই থাকে। সোমবারও প্রায় ১০০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি নৌকা মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিল। সদরঘাট এলাকা দিয়ে নৌকা যখন পাস করছে তখন অন্যদিক থেকে আসছিল ময়ূর-২ নামে অন্য একটি যাত্রীবাহী নৌকা।

বাংলাদেশের জলপথ পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, ময়ূর-২ নৌকাটি ধাক্কা মারে মর্নিং বার্ডে। ২টি নৌকার জোড়াল সংঘর্ষ হয় মাঝ বুড়িগঙ্গায়। ধাক্কায় টাল রাখতে না পেরে ১০০ জন যাত্রী নিয়ে উল্টে যায় মর্নিং বার্ড। অনেকেই বাঁচার আর্তি নিয়ে চিৎকার করতে থাকেন। অনেকে তলিয়ে যেতে থাকেন গভীর জলে। কেউ আবার সাঁতরে পাড়ে আসার চেষ্টা করেন।

পুলিশ জানাচ্ছে নৌকাডুবির পর ৩০টি দেহ তারা উদ্ধার করতে পেরেছে। যারমধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৩টি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। দুপুরের পরও তল্লাশি বজায় ছিল। এদিকে ময়ূর-২ নৌকার চালক পলাতক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026