World

ঝোড়ো হাওয়ায় নৌকাডুবি, মৃত ৪, নিখোঁজ ১৫

প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। তারমধ্যেই যাত্রীদের নিয়ে খেয়াপারে বেরিয়ে পড়েছিল নৌকা। কিন্তু মাঝ নদীতে নৌকা গেল উল্টে।

ঢাকা : সকলেই শ্রমিকের কাজ করেন। সংখ্যায় ৭০ জন। তাঁদের নিয়ে খেয়াপার করতে বাংলাদেশের যমুনা নদীর জলে ভেসে পড়ে একটি নৌকা। ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১১টা। যমুনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝোড়ো বাতাস। তাতে টলমল করতে থাকে নৌকা। অত যাত্রী নিয়ে টলতে থাকা নৌকা মাঝ নদীতে আর টাল রাখতে পারেনি। যায় উল্টে।

মাঝ যমুনায় বাঁচার আর্তি নিয়ে চিৎকার করতে থাকেন অনেকে। জলের টানে ভেসেও যেতে থাকেন। সাঁতার যাঁরা জানতেন তাঁরা সাঁতরে পাড়ে উঠে আসেন। বাকিরা জলে তলিয়ে যেতে থাকেন। পরে ৪ জনের দেহ উদ্ধার হয়। ৫১ জন প্রাণে বেঁচে গেছেন। ১৫ জনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে তল্লাশি চলছে।

ঝোড়ো হাওয়ার কারণে যমুনার জলে ঢেউ ছিল। স্রোতের টান ছিল প্রবল। ফলে এই ১৫ জনকে স্রোত অনেকটা টেনে নিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের প্রধান ৩টি নদীর একটি যমুনায় প্রবল স্রোত থাকায় উদ্ধারেও সমস্যা হয়। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। ডুবে যাওয়া নৌকাটিকেও উদ্ধার করা সম্ভব হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026