World

বাংলাদেশে বন্ধ রেল, বাস, ফেরি

কোভিড-১৯-কে ঠেকাতে পড়শি বাংলাদেশেও বন্ধ হয়ে গেল বাস, ট্রেন। বন্ধ ফেরি যোগাযোগও। বাংলাদেশ সরকার গত সোমবারই ঘোষণা করেছিল যে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তারপরই দেখা যায় বিভিন্ন ফেরিঘাটে মানুষের ঢল নামে। বাস, ট্রেনেও প্রবল ভিড়। সকলেই বাড়ি ফিরে যেতে হুড়োহুড়ি লাগিয়ে দেন। এরপরই বাংলাদেশ সরকার বুধবার থেকে বন্ধ করে দিল দেশের মধ্যে বাস চলাচল। কোনও যাত্রীবাহী বাস চলাচল করছে না দেশে।

বাংলাদেশের একটা অন্যতম যোগাযোগ মাধ্যম ফেরি। সেই ফেরিঘাট স্তব্ধ। কারণ ফেরি চলাচল বন্ধ। বন্ধ রেল পরিবহণ। বন্ধ দূরপাল্লার বাসও। ফলে এখন যে যেখানে আছেন সেখানেই থাকতে হবে। দূরে কোথাও যাওয়া সম্ভব নয়। পরিবহণ স্তব্ধ মানে অনেকটাই দেশ স্তব্ধ হয়ে পড়া। বাংলাদেশ সরকার এখন করোনা রুখতে বাংলাদেশে ছুটি ঘোষণা করেছে।

যাতে সবকিছু ঠিকঠাক এগোয় সেদিকে নজর রাখার জন্য এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সেনাও নামানো হবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে এখন করোনার শিকার ৩৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। তবে করোনা ছড়াতে শুরু করলে যেভাবে দাবানলের মত ছড়ায় তাতে লাগাম দিতেই বাংলাদেশ সরকার আগে থেকে পদক্ষেপ করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026