World

১৩ মৎস্যজীবীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাল বাংলাদেশ

কাকদ্বীপ থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল তারা শঙ্কর নামে একটি জেলে নৌকা। কাকদ্বীপ থেকে অনেক জেলে নৌকাই প্রতিদিন পাড়ি দেয় সমুদ্রে। তারা শঙ্করও এই প্রথম পাড়ি দিল না। ১৩ জন মৎস্যজীবী নিয়ে সমুদ্রে যখন ওই জেলে নৌকা পাড়ি দেয় তখন কিন্তু সমুদ্র স্বাভাবিক ছিল। কিন্তু গত শনিবার বিকেলের পর থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করে। আর সেই পরিস্থিতি‌তে মোচার খোলের মত দুলতে থাকা নৌকাটি ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে থমকে যায় সমুদ্রে। নৌকাটি খারাপ হয়ে যায়।

একে উত্তাল সমুদ্র। তারওপর নৌকার মেশিন কাজ কাজ করছে না। ফলে নৌকা নিয়ে এগোনো যাচ্ছে না। এই অবস্থায় কার্যত মৃত্যুর মুখে পড়েন ওই ১৩ মৎস্যজীবী। বাঁচানোর আর্তি পাঠান তাঁরা। তা এসে পৌঁছয় ডায়মন্ডহারবারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারিজ-এর কাছে। তিনি তা কলকাতায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক কার্যালয়ে পাঠিয়ে দেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দ্রুত ওই মৎস্যজীবীদের কথা বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীকে জানায়। সাহায্য চায়। কারণ নৌকাটি তখন উত্তাল সমুদ্রের বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল।

বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী দ্রুত মঙ্গলা বন্দর থেকে তাদের জাহাজ নিয়ে রওনা দেয়। অবশেষে তারা খোঁজও পায় তারা শঙ্কর নৌকাটির। প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের মাঝখানে আটকে থাকা ওই নৌকার কাছে পৌঁছয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। তখন তারা শঙ্কর নৌকাটি বাংলাদেশ জলসীমার ৬০ নটিক্যাল মাইল ভিতরে অবস্থান করছিল। নৌকাটি খারাপ হয়ে যাওয়ায় সেটিকে দড়িতে বেঁধে টেনে ওখান থেকে নিয়ে আসে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।

পুসুর মোহনার কাছে তখন সমুদ্র উত্তাল হওয়ায় দাঁড়িয়েছিল শতাধিক ভারতীয় জেলে নৌকা। তাদের হাতে ওই নৌকাটিকে তুলে দেয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় নৌকাগুলি ওই ১৩ মৎস্যজীবীকে নিয়ে তারা শঙ্কর নৌকাটিকে নিজেদের সঙ্গে দড়িতে বেঁধে টেনে নিয়ে আসে ভারতে। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়ে ওই উত্তাল সমুদ্রে না পৌঁছলে হয়তো ১৩ মৎস্যজীবীর ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026