World

১ শিশুর জন্ম দেওয়ার ২৬ দিন পর ফের যমজ শিশুর জন্ম দিলেন মা

১ শিশুর জন্ম দিয়েছিলেন তিনি। তবে সে শিশু অপূর্ণাঙ্গ অবস্থায় ভূমিষ্ঠ হয়। এরপর বাড়ি ফিরে যান মা আরিফা সুলতানা। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। কিন্তু কিছুদিন পর তাঁর ফের পেটে যন্ত্রণা শুরু হয়। ফলে গত ২১ মার্চ তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর সিজার হয়। যমজ সন্তানের জন্ম দেন তিনি। একটি শিশুপুত্র ও একটি শিশুকন্যা। চিকিৎসকেরা জানান মা ও যমজ শিশুরা খুব ভাল আছেন। কোনও সমস্যা নেই। কিন্তু একই সঙ্গে হতবাক চিকিৎসকেরা।

যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আরিফার সিজার করেন তাঁর হতবাক অবস্থা পরেও কাটছেনা। কীভাবে সম্ভব? একটি শিশুর জন্ম দেওয়ার পর কীভাবে মাত্র ২৬ দিনের মাথায় ফের যমজ শিশুর জন্ম দেওয়া সম্ভব? চিকিৎসা বিজ্ঞান একথায় সম্মতি দিলেও এমন ঘটনা তাঁর চিকিৎসক জীবনে এই প্রথম। ফলে কিছুটা চমকিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীলা পোদ্দার।

চিকিৎসকেরা বলছেন, এর জন্য দায়ী ওই মহিলার দেহে অবস্থিত ২টি জরায়ু। এমন সচরাচর না দেখা গেলেও বিশ্বে অমিল নয়। আরিফা দরিদ্র পরিবারের মহিলা। ফলে তাঁর সন্তান প্রসবের আগে কোনও আলট্রাসোনোগ্রাফি হয়নি। তাই চিকিৎসকেরাও জানতে পারেননি যে প্রথম শিশুর জন্ম দেওয়ার পরও তাঁর পেটে আরও ২টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় ছিল।

বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে। আরিফা ও তাঁর যমজ সন্তানকে হাসপাতালে থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তারা সকলেই ভাল আছে। কোনও বিপদ নেই। তবে ঘটনাটি নিয়ে চিকিৎসক মহলে আলোচনা চলছে জোরকদমে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026