World

বাংলাদেশি বিমানের টয়লেট থেকে উদ্ধার ১২ কেজি সোনা

মোট ১০৬টি সোনার বার। ওজন ১২ কেজি। বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এই পরিমাণ সোনা লোকানো ছিল বিমানের টয়লেটে। বাংলাদেশের একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, বিমানের টয়লেটে থাকা আয়নার পেছনে টেপ দিয়ে সোনার বার গুলি লোকানো হয়েছিল। শুক্ল আধিকারিকরা টেপ সরিয়ে বারগুলি উদ্ধার করেন।

বিমানটি দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বিমানবন্দরে পৌঁছনোর পর বাংলাদেশের কাস্টমস বিভাগের আধিকারিকরা বিমাটিতে হানা দেন। কাস্টমস বিভাগের আধিকারিক ওথেলো চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সুরক্ষা বিভাগের গোয়েন্দাদের সহায়তায় বিমান থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে।

তবে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলেও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ওথেলো চৌধুরী। সোনা চোরাচালানকারীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026