World

বহুতলে বিধ্বংসী আগুনে ৭০ জনের মৃত্যু

বহুতলে মজুত রয়েছে রাসায়নিক। আর তার পাশেই রাস্তার ওপর একটি ট্রান্সফরমার। যেটুকু জানা গেছে, প্রথমে বিস্ফোরণ হয় ট্রান্সফরমারে। তারপর সেই আগুন ছিটকে ওই বহুতলে আগুন ধরিয়ে দেয়। রাসায়নিক থাকায় দ্রুত আগুন ছড়ায়। প্রথমে ওই বাড়িটির পর আশপাশের বেশ কয়েকটি বহুতলও আগুনের গ্রাসে চলে আসে। ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু এমন বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণ করতে গেলে আকাশপথে জল ঢালার প্রয়োজন। বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে শুরু হয় আকাশ থেকে জল ঢালা। তাতেই কাজ হয়। আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাজি ওয়াহেদ ম্যানসনের আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই দমকলকর্মীদের, ছবি – আইএএনএস

বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী শহর ঢাকার চকবাজারের চুরিহাটা এলাকার নন্দকুমার লেনের হাজি ওয়াহেদ ম্যানসনে আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয় ৭০ জনের। যারমধ্যে ৪টি শিশু ও ৫ জন মহিলা রয়েছেন। ৫৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। এমন ভয়ংকর অগ্নিকাণ্ড বাংলাদেশের ইতিহাসে বিরল।

হাজি ওয়াহেদ ম্যানসনের সামনে সংবাদমাধ্যম, নিরাপত্তাকর্মী ও দমকলকর্মীদের ভিড়, ছবি – আইএএনএস

বিধ্বংসী এই আগুনের পর তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের জন্য এক বিশেষ দিন। ভাষা শহিদ দিবস। তার আগের রাতে এমন এক ভয়ংকর আগুন ভাষা শহিদ দিবসের অনুষ্ঠানে কিছুটা হলেও প্রভাব ফেলে। এত মানুষের মৃত্যুতে গোটা দেশ শোকাহত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026