World

পুড়ে ছাই গোটা বস্তি, ধ্বংসাবশেষ থেকে বার হল ৮টি দেহ

পুড়ে ছাই হয়ে গেল বিশাল বস্তি। ২০০টির ওপর খড়ের চালের ঘরকে নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করল। চোখের সামনে জ্বলে গেল বহু মানুষের সাধের সংসার। দরিদ্র মানুষগুলোর একমাত্র মাথাগোঁজার জায়গা ছিল এই তলতা, বাঁশ, খড়ের চালের ঘরগুলো। সেখানেই পরিবার নিয়ে সুখের সংসার বেঁধেছিলেন তাঁরা। সেই সুখটুকু চোখের সামনে মুছে গেল।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। এখানেই একটি বস্তিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু দাহ্য বস্তু ভরা থাকায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা বস্তি। সেই ধ্বংসস্তূপ সরাতে গিয়ে বেরিয়ে আসতে থাকে একে একে দেহ। এমন ৮টি দেহ তাঁরা উদ্ধার করেন। সকলেই ওই বস্তির বাসিন্দা ছিলেন। অনেকেই আগুনের ছোঁয়ায় আহত। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁরা সব হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দাঁড়িয়েছেন তাঁদের সকলের চোখেই জল। সব হারানোর কষ্টটা কুড়ে কুড়ে খাচ্ছে তাঁদের।

প্রতীকী ছবি

আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। দমকলের তরফে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে বস্তির সব হারানো মানুষগুলোর জন্য মাথার ওপর ছাদের বন্দোবস্ত করা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026