World

বিপুল ভোটে জয়, বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতল শেখ হাসিনার দল আওয়ামী লিগ। এই নিয়ে টানা তৃতীয় বারের জন্য বাংলাদেশের শাসনভার গেল ৭১ বছর বয়স্ক হাসিনার হাতে। রবিবার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় ভোট গণনা। তাতে শুরু থেকেই হাসিনার পালে হাওয়া ভারী বোঝা যাচ্ছিল। অবশেষে সোমবার সকালেই পরিস্কার হয়ে গেল বাংলাদেশের শাসনভার কার হাতে থাকছে। ১২টি আসন বাদে ২৮৮টি আসনই জিতে নিয়েছে আওয়ামী লিগ। ফলে পরিস্কার যে বিরোধী দল বলেই কোনও শক্তি এই ভোটে কাজ করেনি। বিরোধী হিসাবে ভোটে অংশ নেওয়া বিএনপি জোট জিতেছে মাত্র ৭টি আসন। তবে রবিবার ভোট গ্রহণের সময় বাংলাদেশ জুড়ে হিংসা দেখা গেছে। ঝরেছে ১৭টি প্রাণ। আহত বহু। রক্ত ঝরেছে প্রায় সর্বত্র।

বিএনপি জোট এই পরাজয়ের পর ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ সামনে এনেছে। তাদের দাবি, বাংলাদেশে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোটে মানবাধিকার লঙ্ঘনেরও দাবি করেছে তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026