World

রাত পোহালেই নির্বাচন, নিশ্ছিদ্র নিরাপত্তায় বাংলাদেশ

রবিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ। প্রধান লড়াই ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামী লিগের সঙ্গে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টির। ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে এবার নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সবরকম বন্দোবস্ত নেওয়া হয়েছে। ঢাকা শহরের কোণায় কোণায় মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী। এবার ভোটে ৩৯টি দল অংশ নিচ্ছে।

গাইবান্ধা-৩ কেন্দ্রটি বাদ দিয়ে বাকি ২৯৯টি কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যুর জেরে সেখানে ভোটগ্রহণ পিছিয়ে গেছে। বর্ডার গার্ডস বাংলাদেশ ও সেনা মোতায়েন করা হয়েছে দেশ জুড়ে। ভোটগ্রহণে সবচেয়ে বেশি কড়া করা হয়েছে নিরাপত্তা বন্দোবস্ত। এবার ভাগ্য নির্ধারণের পালা। আগামী দিনে তাঁদের দেশের শাসনভার কাদের হাতে থাকবে তা স্থির করতে তৈরি বাংলাদেশের মানুষও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026